• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মিট দ্যা ইউএনও” শিক্ষার্থীদের সাথে মতবিনিম!

নভে. 3, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:                     মিট দ্যা ইউএনওর ব্যানারে ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার উপজেলার ১৫টি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ১৫ জন শিক্ষার্থীর সাথে প্রাণবন্ত আলোচনা করেন। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশক্রমে রবিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ ধরনের ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীরা ইউএনওর বাল্যকাল, শিক্ষাজীবন ও চাকুরীকালীন অভিজ্ঞতার কথা জানতে চাইলে ইউএনও তার সব কথা তুলে ধরেন তাদের কাছে। পড়াশোনার বিকল্প নেই উল্লেখ করে ইউএনও হাসিব সরকার মিক্ষার্থীদের সুশিক্ষা ও উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ গঠনের ভূমিকা রাখার আহব্বান জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বৈধ্য প্রমূখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments