• রবি. অক্টো. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এথেন্সের ব্যবসায়ী জাকির হোসাইনের দোয়া কামনা

অক্টো. 19, 2019

জহিরুল ইসলাম এথেন্স (গ্রীস) থেকেঃ বাংলাদেশী গ্রীস প্রবাসি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জাকির হোসাইন (৪৫) কিডনি রোগে আক্রান্ত হয়ে এথেন্সের প্রাণ কেন্দ্রে অবস্থিত ইভেঙ্গেলিসমোস হাসপাতালের ৬ষ্ঠ তলার ৬৮১ নাম্বার কক্ষে নিউরোলজিস্ট বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার ইসফিরোসের তত্ত্বাবধানে রয়েছেন। গত ১৫ ই অক্টোবর ২০১৯ ইংরেজি তারিখে উক্ত হাসপাতালে অপারেশনের মাধ্যমে কিডনিতে সৃষ্টি হওয়া টিউমার অপসারণ করা হয়েছে। বর্তমানে জাকির হোসাইনের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে ডাক্তার জানান। উল্লেখ্য জাকির হোসাইন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সিনিয়র সহ সভাপতি আহসান উল্লাহ হাসানের ছোট ভাই।জাকির হোসাইন এক মেয়ে ও দুই ছেলে সহ পরিবার নিয়ে এথেন্সে বসবাস করেন। কমিউনিটি নেতা হাজী হাসান জানান “আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে দেশের ও প্রবাসের সকল বাঙালিদের নিকট থেকে দোয়া কামনা করছি যেন আমার আদরের ছোট ভাই কে আল্লাহ পাক সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি আরো বলেন দীর্ঘ দিন আমরা প্রবাসে সুনামের সাথে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি”। হাসপাতালে অসুস্থ জাকির হোসাইন কে দেখতে আসেন গ্রীস- বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি, ইত্তেফাক ও বাংলাদেশ টুডের প্রতিনিধি আরিফুর রহমান সিরাজ ও ইউরো বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সময় নিউজ প্রতিনিধি,ইউরো টাইমস নিউজ ডট কমের সম্পাদক জহিরুল ইসলাম বিএসসি। উনারা ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলাপ করে রোগীর খুঁজ খবর নেন। ডাক্তার রোগীর অবস্থা উন্নতি হচ্ছে বলে জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.