প্রবাসী বাঙালিদের হাত ধরে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, কানাডা, অষ্ট্রেলিয়া, দুবাই সহ সর্বত্র ছড়িয়ে পড়েছে এই দূর্গা পূজা উৎসব। আর এই পূজাকেই এবার সূদুর পশ্চিম ইউরোপের দেশ গ্রীসে আরো জনপ্রিয় ও পূজার প্রসার ঘটাতে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
জহিরুল ইসলাম , এথেন্স, (গ্রীস) থেকেঃ ৫ই অক্টোবর অর্থাত্ দূর্গা পূজার সপ্তমীর দিন থেকে দশমী পর্যন্ত গ্রীসে প্রবাসী বাঙ্গালিরা উৎসবের আমেজে রাঙ্গিয়ে দিবে সারা নগরী।
অষ্টমী পূজা দেখতে আসনে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন এনডিসি, কাউন্সিলর মুহাম্মদ খালেদ, প্রথম সচিব সুজন দেবনাথ, লেবার কাউন্সিলর ডঃ ফারহানা নুর চৌধুরীর সহ দূতাবাস পরিবার।
রাষ্ট্রদূত বলেন প্রবাসে সব উৎসবে যেন বাংলাদেশকে উপস্থাপন করা হয়। মাঝে মাঝে ভুলে যাই, দেশের বারে রয়েছি। এসময় তিনি সার্বজনীন দুর্গোৎসবে সবাইকে শুভেচ্ছা জানান এবং উৎসবের সাফল্য কামনা করেন।
