
মনির মোল্যা, সালথা (ফরিদপু) প্রতিনিধি:
সকলের হাত পরিছন্ন থাক, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যশে বলেন, সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খাবার আগে পরে পায়খানা ব্যাবহারের পরে সাবান দিয়ে ভালো ভাবে হাত ধুতে হবে। এব্যাপারে বাড়ির সবাইকে সচেতন করতে হবে!

