• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জালালাবাদ কল্যাণ সংঘ ইতালী ৭দিনের মধ্যে বিলুপ্ত করার ঘোষনাঃ জামিল আহমেদ

অক্টো. 3, 2019

ইতালিতে সিলেটবাসীদের সামাজিক সংগঠন জালালাবাদ কল্যাণ সংঘ গত ৮মাস পূর্বে মেয়াদ উত্তীর্ণ হলে। নতুন কমিটি গঠন করার লক্ষ্যে সাধারন সভার আয়োজন করা হয়েছে।

মিনহাজ হোসেন ইতালী থেকে: গত বুধবার তরপিনাত্তারা রসই রেস্টুরেন্টে আয়োজিত সাধারন সভায় জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) ইতালীর সভাপতি জামিল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মুমিনের সঞ্চালনায় বৃহত্তর সিলেটবাসীদের সত্ফূর্ত অংশগ্রহণে রাত ৯ঘটিকায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা জালাল উদ্দিন, উপদেষ্টা মিনার আহমেদ, রানা খান, সাবেক নির্বাচন কমিশনার এ টি এম শাহজাহান প্রমুখ। এতে বৃহত্তর সিলেটবাসীর নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এম ডি মজির উদ্দিন, মুসলিম মিয়া, আব্দুল মুকিত, জামিল উদ্দিন, সফিকুল আলম, ছরওয়ার হোসেন সিয়াব, সয়দুল ছালিক, রেদোয়ান, মাসুদ রানা, জুবের আহমেদ, সাকের আহমেদ, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ সহআরো অনেকেই। এ সময় সভায় নেতৃবৃন্দরা বিগত দিনের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। তারা সাংগঠনিক প্রক্রিয়ায় সংগঠনকে আরও শক্তিশালী এবং গ্রহনযোগ্য একটি কমিটির করার দিক নির্দেশনা দেন। এবং জালালাবাদ কল্যাণ সংঘের মাধ্যমে ইতালীতে বৃহত্তর সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করে নতুন কমিটি করার আহবান জানান। সভায় সংগঠনের সভাপতি জামিল আহমেদ জানান আগামী ৭দিনের মধ্যে কার্যকরী কমিটির আয়োজনে সাধারন সভার করে জালালাবাদ কল্যাণ সংঘ বিলুপ্ত ঘোষনা করবেন। পরে সকলের সম্মতিক্রমে জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) ইতালীর নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.