• বৃহস্পতি. অক্টো. ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

সেপ্টে. 30, 2019

 

মনির মোল্যা, সালথা প্রতিনিধি:
কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ,  যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিতছিলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.