• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে মুসল্লীদের ওপর হামলা, গ্রেফতার ৯

সেপ্টে. 25, 2019

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাইচাইল এলাকায় মসজিদে নামাজরত অবস্থায় মসজিদের ভিতর ঢুকে মুসল্লীদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এতে আহত হয়েছে কমপক্ষে ৫ জন।

আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বাইচাইল ঈদগাহ জামে মসজিদের মাঠে শতাধিক নারী পুরুষ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করে।

এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, সোমবার বিকেলে বাইচাইল গ্রামের তোতা মিয়া ও ছফির উদ্দিনের মধ্যে মাছ ধরার বাঁশের চাই নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন মারামারির প্রস্তুতি নেয়। খবর পেয়ে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে। পরবর্তীতে তোতা মিয়ার লোকজন সোমবার মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তাদের উপর হামলা চালায় ছফির গ্রুপের লোকজন। এতে  আবদুল মালেক, তার ছেলে মনোয়ার হোসেন, মজিবর রহমান, আবু সাইদ, জাহাঙ্গীরস ১০জন আহত হয়। এ ঘটনায় বাদি হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন তোতা মিয়া।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খোরশেদ ও মোতাহারসহ মোট ৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments