
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ওহাব মাতুব্বার, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিটু, সাংবাদিক এমকিউ হোসাইন বুলবুল সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

এসময় অতিথি বৃন্দ উপস্থিত ৪৫জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ২০জন মহিলার মাঝে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি ক্রামবোর্ড ও ২০টি দাবাসহ অন্যান্য খেলা সামগ্রী বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে লাবু চৌধুরী বলেন, সালথা-নগরকান্দায় যেন আর কোন বাল্য বিবাহের ঘটনা না ঘটে, সেদিকে সব্বাইকে সজাগ থাকতে হবে। তাই আজকে আমরা সবাই শপথ করি। আজকে মোরা শপথ করি বাল্য বিবাহ রোধ করি।
