• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সেপ্টে. 16, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ (অনুর্ধ ১৭) ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এ খেলায় গট্টি ইউনিয়নের কাছে ১-০ গোলে বিজয় লাভ করেন ভাওয়াল ইউনিয়ন।

খেলার উদ্বোধণ ও পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উক্ত খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফএম মহিউদ্দিন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.