• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জম্মাষ্টমী উৎসব উদযাপিত

আগস্ট 24, 2019

সনাতনধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জম্মতিথি শুভ জম্মাষ্টমী উৎসব ২০১৯ পালিত। জম্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় সনাতনধর্মী (হিন্দু) সম্প্রদায়ের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ধামরাইতে শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় ধামরাই পৌর এলাকার রথখোলায় ধামরাইয়ের প্রায় ৪০টি মন্দির কমিটির শোভাযাত্রা মিলিত হয়। অনুষ্ঠানে জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির আহবায়ক নন্দ গোপাল সেনের সভাপতিত্বে সদস্য- সচিব রনজিত কুমার পালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ধামরাই পৌরসভার মেয়ব আলহাজ্ব গোলাম কবীর মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ,ওসি (তদন্ত) মোঃ কামাল হোসেন, ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আরিফুল ইসলাস,শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতিদ্বয় শ্রী অজিত চক্রবর্তী ও জগদীশ সরকার মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

জম্মাষ্টমী শোভাযাত্রা রথখোলা থেকে শুরু করে ধামরাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ইসলামপুর হয়ে ঢুলিভিটা – যাত্রাবাড়ী – বাজার হয়ে পুণরায় রথখোলায় এসে শেষ হয়। জম্মাষ্টমীর মিছিল শেষে শ্রীশ্রী যশোমাধব মন্দির থেকে সকল মন্দিরে ও সহস্র ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.