• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

“আজ থেকে বরিশালের হারতায় ৪ দিনব্যাপি মহানামযজ্ঞানুষ্ঠান শুরু”

মার্চ 29, 2019

বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারের শতাব্দী প্রাচীন হারতা কেন্দ্রীয় সার্বজনীন মদনমোহন সেবাশ্রমে ৭৭তম মমহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। হারতায় সনাতন ধর্মাবলম্বীরা  প্রতিবছর জগৎ ও জীবের কল্যাণ কামনা এই নাম কীর্ত্তণ আয়োজন করে।

এবছর ২৯ মার্চ ২০১৯; শুক্রবার শুরু হয়ে ১ এপ্রিল সোমবার পর্যন্ত  মাহানামযজ্ঞানুষ্ঠান চলবে। এরপর ২ এপ্রিল,২০১৯;মঙ্গলবার ভোগরাগও মহা প্রাসাদ  বিতরণ। এছাড়া আগত ভক্তবৃন্দের জন্য রোজ প্রসাদের ব্যবস্থাও রয়েছে।

এই আয়োজন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত।  হারতা কেন্দ্রীয় সার্বজনীন মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গণে এই আয়োজন চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.