• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির রোমে বাংলাদেশী পোষাক তৈরি প্রতিষ্ঠান ‘ফাইনলুক’ শোরুম উদ্বোধন

জুলাই 31, 2019

বাংলাদেশী গার্মেন্টস শিল্পকে বিশেষ করে ইউরোপে আরেক ধাপ এগিয়ে নিতে ইতালির রোমে উদ্বোধন করা হয়েছে ‘ফাইনলুক’ শোরুম। যেখানে পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে এবং গুণগত মানসম্পন্ন শুধুমাত্র বাংলাদেশী পোষাক। প্রবাসী বাংলাদেশীদের চাহিদা পূরণ সহ বিদেশীদের কাছে প্রতিষ্ঠিত হতে চায় বাংলাদেশী পোষাক তৈরি প্রতিষ্ঠান ‘ফাইনলুক’।


বাংলাদেশের তৈরী পোষাক সারা বিশ্বে সুনাম অর্জন করলেও ইউরোপে তাদের নিজস্ব ব্রান্ডের কোন শোরুম নেই। তবে এই প্রথম বাংলাদেশী ব্রান্ড নিয়ে ইতালির রোমে তরপিনাত্তারায় ফাইনলুক শোরুম উদ্বোধন হয়েছে। যেখানে শুধুমাত্র বাংলাদেশের তৈরী পোষাক পাওয়া যাবে, যা গুনগত মান সম্পন্ন এবং মূল্য একেবারেই হাতের নাগালে।

ফাইনলুক এর শোরুম উদ্বোধনকালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার প্রতিষ্ঠানের প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ দেশকে পরিচিত করবে পাশাপাশি প্রবাসীরা পাবে সুলভ মূল্যে মানসম্মত দেশীয় বস্ত্র। তিনি ফাইনলুক কে বিদেশীদের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ও সহ সভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন সহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

ফাইনলুক কোম্পানীর ডিরেক্টর নূরুল আরমান বলেন, বিদেশী ব্রান্ডের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় তৈরি ফাইনলুক ব্রান্ড বাংলাদেশের পোশাক শিল্পকে আরেকটি নতুন পরিচয় এনে দিবে।

প্রবাসী গ্রাহকরা মনে করেন, বাংলাদেশী তৈরি পোষাকের এ প্রতিষ্ঠান সকল বয়সীদের দেশীয় পোষাকের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments