• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দি রাইজিং ষ্টার রোমের বাছাই পর্ব শেষ; ফাইনাল সেপ্টেম্বরে

জুলাই 31, 2019

প্রতিভার সন্ধানে দি রাইজিং স্টার ট্যালেন্ট শো’র রোমের বাছাই পর্বের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্ব ।  

প্রবাসে অবস্থানরত বাংলাদেশীদের সুস্থ ধারার বাংলা সঙ্গীত চর্চা এবং তাদের প্রতিভা বিকাশে একটি নতুন প্লাটফর্ম তৈরি করতে সমগ্র ইতালি ব্যপি দি রাইজিং ষ্টার কাজ করে যাচ্ছে।  এরই ধারাবাহিকতায় তরপিনাত্তারায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে হয়ে গেল রোমের বাছাই পর্ব।

দি রাইজিং স্টার ট্যালেন্ট শোর রোম বাছাই পর্বের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া বান্ধব হাজী মোঃ জসিমউদ্দিন। আর অনুষ্ঠান টি পরিচালনা করেন দি রাইজিং স্টার ট্যালেন্ট শো র প্রধান আয়োজক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব দীন মোহাম্মদ, বিশিষ্ট সাংবাদিক হাসান মাহমুদ।

প্রধান অতিথি হাজী মোঃ জসিমউদ্দিন” প্রবাসে বাংলা সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার জন্য সেই সঙ্গে আগামী প্রজন্মের কাছে তা পরিপূর্ণ ভাবে তুলে ধরার জন্য ট্যালেন্ট শো দি রাইজিং স্টারের সফলতা কামনা করেন ।”

রোম বাছাই পর্বের বিচারক ছিলেন রোমের বিশিষ্ট কন্ঠশিল্পী মাহমুদুল হাসান সবুজ, জার্মান থেকে আগত গীতিকার ইসফাকুল হক ডিউক এবং ইমরান শুভ। এসময় রোমের রোমের বাছাই পর্বে বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগিরা দুইটি করে গান পরিবেশন করেন। এর মধ্যে ৬ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়েছে।

রোম বাছাই পর্বে যারা ইয়েস কার্ড পেয়েছে তারা হলেন আহমেদ মামুন, ইমামুল হোসাইন, মুরাদ হোসাইন, আনিসুজ্জামান, শারিফা খাতুন, নিষিতা দে।

প্রধান আয়োজক মোঃ মনিরুজ্জামান মনির বলেন” রাইজিং স্টার ট্যালেন্ট শোর ফাইনাল পর্ব টি রোমে অনুষ্ঠিত হবে এবং সেপ্টেম্বরে হতে পারে বলেও তিনি জানান।

উল্লেখ্য দি রাইজিং স্টার ট্যালেন্ট শো র প্রথম বাছাই পর্ব অনুষ্ঠিত হয় ইতালির উত্তর এরপর দক্ষিণ অঞ্চলে। সমগ্র ইতালি থেকে সব মিলিয়ে ১৭ জন প্রতিযোগী ফাইনালে রাউন্ডে অংশ গ্রহণ করবেন।

প্রতিভার সন্ধানে দি রাইজিং স্টার ট্যালেন্ট শো’ সার্বিক সহযোগিতায় রয়েছে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি এবং বাংলা প্রেস ক্লাব, ইতালি। এছাড়াও সহযোগিতায় রয়েছে জনপ্রিয় ব্যান্ড আরন্যক, সুস্থ সংস্কৃতি শিক্ষার স্কুল সঞ্চারী সংগীতায়ন, ঢাকা প্রিন্টার্স ও বিভিন্ন প্রচার মাধ্যম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.