• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গনসচেতনতা সপ্তাহ উপলক্ষে নগরকান্দায় পুলিশের র‌্যালি

জুলাই 30, 2019

মনির মোল্যা :  গনসচেতনতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের উদ্যোগে নগরকান্দায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দীন এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মাদক এবং জঙ্গিকে না বলুন, গলা কাটা ছেলে ধরা গুজবে কান দিবেন না , ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন হন ইত্যাদি গন সচেতনতা মুলক বিভিন্ন স্লোগান দিতে দিতে র‌্যালিটি নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নগরকান্দা থানা চত্বরে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপেিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফ এম মহিউদ্দীন ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ওসি তদন্ত মিরাজ হোসেন, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাপ্তাহিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ,নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র নিমাই চন্দ্র সরকার , এস আই আনোযার হোসেন, এস আই আতিয়ার রহমান, এস আই রবিউল হোসেন, নারী নেত্রী নাছিমা বেগম ,সঞ্চিতা সরকার ,সাংবাদিক ফয়সাল হোসেন ,নিজাম নকিব,নাছির হোসেন, শফিকুল হক মন্টু প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.