• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জাকের পার্টি বিশ্বওলীর প্রতিষ্ঠিত আদর্শের পার্টি- জাদু মিয়া!

জুলাই 29, 2019

মনির মোল্যা : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে,দেশের প্রতিটি উপজেলায় ঈদ জামাতের আয়োজন করবে জাকের পার্টি,তারই প্রস্তুতি হিসেবে আজ সকাল ১০টায় ফরিদপুর জেলা জাকের পার্টির আয়োজনে দলটির কার্যালয়ে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি জনাব মশিউর রহমান জাদু মিয়া। সভাপতির বক্তৃতায় তিনি পবিত্র ঈদুল আযহার তাৎপর্য এবং বিশ্বওলী ফরিদপুরীর প্রতিষ্ঠিত জাকের পার্টির আদর্শ তুলে ধরেন।

তিনি বলেন, সারা বাংলাদেশের ধনী,গরীব সকল স্তরের মানুষকে নিয়ে এক সাথে একই প্লেটে খাবার খাওয়ানো কেবল জাকের পার্টির মাধ্যেমেই সম্ভব। এসময় তিনি আরো বলেন, জাকের পার্টি বিশ্বওলীর প্রতিষ্ঠিত আদর্শের পার্টি, এই পার্টিতে কোন মুনাফেকের স্থান হবে না। তিনি সর্বশেষে ফরিদপুর জেলার সকল উপজেলা সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দকে ঈদুল আযহার মহা জামাত কে সাফল্যমন্ডিত করার জন্য আহব্বান জানান।

রসূল (সঃ)এর উপর দাড়িয়ে দরূদ, সালাম প্রেরণ ও মুনাজাতের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.