
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ফরিদপুরের সালথায় জাকের পার্টির মিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকালে উপজেলা জাকের পার্টির কার্যালয়ে এ মিশন সভার আয়োজন করা হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া, উপজেলা জাকের পার্টির সহসভাপতি আঃ মান্নান মিয়া, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, জেলা জাকের পার্টির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, উপজেলা ওলামাফ্রন্টের সভাপতি মাওলানা নুরুদ্দীন, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাংগঠণিক সম্পাদক আবুল বাসার মল্লিক, সকল ইউনিয়নের সভাপতি/সম্পাদক সহ নেতৃবৃন্দ।
উক্ত সভায় ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ খাজা মেজভাইজান মুজাদ্দেদী সাহেবের নেতৃত্বে সারা দেশে জাকের পার্টি আজ সু-সংগঠিত হয়েছে। জাকের পার্টির পতাকা তলে থাকলে, কোন বিপদ আসবে না ইনশাল্লাহ।
