• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে মন্দির পূনর্বহালের দাবিতে মানব বন্ধন

মে 20, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনের সদর ইউনিয়নের মাথা ভাঙ্গা গ্রামের দূর্গা মন্দির ভাঙ্গার প্রতিবাদে ও পূনর্বহালের দাবীতে মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বী জনগন। সোমবার বেলা এগারোটার দিকে চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

এতে বক্তব্য রাখের মাথাভাঙ্গা সার্বজনিন দূর্গা মন্দিরের সাধারন সম্পাদক শংকর চন্দ্র মন্ডল, মাথা ভাঙ্গা গ্রামের বাসিন্দা মুক্তি রানী মন্ডল,মিতা মন্ডল প্রমূখ।বক্তারা বলেন মন্দিরের জায়গা দখলের উদ্দেশ্যে গত ৪ মে শনিবার ঐ গ্রামের বাসিন্দা সুরেশ মন্ডলের নেতৃত্বে একদল দূস্কৃতকারী হাঠাৎ মন্দিরটি ভেঙ্গে নেওয়ার চেষ্টা করে। এ দৃশ্য মানব বন্ধনকারীরা মোবাইলে ধারন করতে গেলে সুরেশ গং হামলা করে ৫ জনকে আহত করে।সেই ঘটনায় হামলাকরীদের বিচার ও মন্দির পূনর্বহালের দাবীতে মানব বন্ধন করে তারা।

পরে সনাতন ধর্মাবলম্বী জনগনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন শংকর চন্দ্র মন্ডল ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা,ভাইস চেয়ারম্যান মো: মোতালেব মোল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা আক্তার।

এ ব্যাপারে সুরেশ মন্ডল বলেন আমার বিরুদ্ধে অভিযোগটি সত্য নয়। মন্দিরটি আমার ব্যক্তি গত জমির উপর ছিল। জায়গা বিক্রির কারনে আমরা মন্দিরটি অন্যত্র স্থাপনের জন্য সড়িয়ে নিচ্ছিলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.