• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে ইফতার সামগ্রী বিতরন

মে 23, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ঊষা বিদ্যা নিকেতন ইফতার সামগ্রী বিতরন করেছে।

আজ বৃহস্পতিবার (২৩মে) দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া সাহা ৩ শত শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করেন। ইফতার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালক শ্রী বিপ্লব সাহা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষাকা বৃন্দ।

ইফতার সামগ্রী বিতরনের আগে অভিভাবকদের সাথে আলোচনা সভায় ঊষা বিদ্যা নিকেতনের পরিচালক বিল্বব সাহা বলেন, রমজান মাস ইসলামের আলোকে বরকতের মাস। এ মাসের ফজিলত অনেক। এ মাস সংযমের মাস। তিনি আরও বলেন, আমার বিদ্যালয়ে এ বছর প্লে শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত মোট ৩শত ছাত্র/ছাত্রী পড়াশুনা করে। বিদ্যালয়টি আমার পরিশ্রমের ফসল, বিগত দীর্ঘ দিনের অক্লান্ত শ্রমের বিনিময়ে ঊষা বিদ্যা নিকেতন আজ সুপ্রতিষ্ঠিত। প্রতি বছর সন্তোষজনক ফলাফলে পিএসসিতে শিক্ষার্থীরা বের হয়। আমার বিশ্বাস অন্য যে কোন বিদ্যালয়ে গিয়ে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনাম অর্জন করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.