• মঙ্গল. সেপ্টে. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় জাকের পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মে 13, 2019

 

মনির মোল্যা : পবিত্র মাহে রমজানে ফরিদপুরের নগরকান্দায় জাকের পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাঃ ফজলুল হকের বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়।

ইউনিয়ন জাকের পার্টির সভাপতি জয়নদ্দিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। এসময় জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক ফকির আব্দুল মান্নান, উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সবুর সহ সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা জাকের পার্টির সংগ্রামী সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেছেন, সকল মানুষের শান্তির জন্য বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজান ১৯৮৯ ইং সালে জাকের পার্টি প্রতিষ্ঠা করেছেন। জাকের পার্টির নীতি আদর্শ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। আসছে পবিত্র মাহে রমজান জাকের পার্টির চেয়ারম্যান পীরজ¦াদা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে সারাদেশে জাকের পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.