• রবি. আগস্ট ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মে 15, 2019

 

মনির মোল্যা : পবিত্র মাহে রমজানে ফরিদপুরের সালথায় ইফতার-মাহফিল উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে বুধবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক মোঃ মামুন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.