• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই থ্রি-স্টার ব্রিকস ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় তিন হাজার শতাংশ জমির ধান নষ্ট

মে 2, 2019

রাজিউল হাসান পলাশ: ঢাকা জেলার ধামরাই উপজেলায় রোয়াইল ইউনিয়নে গড়ে উঠা থ্রি-স্টার নামক ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় ভাটার আশে-পাশের প্রায় ৫শতাধিক কৃষকের প্রায় তিন হাজার শতাংশ জমির ফলন নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্থ কৃষকেরা ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তরে অভিযোগ দায়েরের পাশাপাশি ধান নষ্ট হয়ে যাওয়ার প্রতিবাদে ইটভাটাটির সামনে বিক্ষোভ করেন।

 

এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসীদের নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম শামসুদ্দিন, কৃষি কর্মকর্তা, স্থানীয় ইউপিসদস্য ও গ্রাম পুলিশ। তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলে উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সরেজমিনে নষ্ট হয়ে যাওয়া ধান ক্ষেত পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, ইট ভাটাটি স্থাপনের সময় সরকারী কোন নিয়ম-নীতি মানা হয়নি। পরিবেশ আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকার দুই কিলোমিটার এর মধ্যে ইট ভাটা স্থাপন নিষিদ্ধ কিন্তু জনবসতিপূর্ণ এলাকা ও ফসলি জমির উপরে থ্রি-স্টার ব্রিকস স্থাপন করা হয়েছে। গত ৩০এপ্রিল সন্ধ্যায় ঐ ইটভাটা থেকে অনেক কালো ধোয়া নির্গত হয়। নির্গত ওই কালো ধোয়ার কারণেই কৃষকের জমির ধান নষ্ট হয়েছে বলে  অভিযোগ করেন কৃষকগন।

এ বিষয়ে ভাটার মালিকের সাথে কথা বললে তিনি জানায়, ইট ভাটার কারণে ফসলের কোন ক্ষতি হয়নি। প্রাকৃতিক কারণেই ফসলের অবস্থা এমন হয়েছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানায়, নষ্ট হয়ে যাওয়া ধান ক্ষেত পরিদর্শন করা হয়েছে, পুরোপুরি তদন্ত না করে কিছুই বলা ঠিক হবে না। তাই পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলেই প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.