
মনির মোল্যা : গান নিয়ে ব্যাতিক্রম কিছু করার আকাঙ্খা তার গানের যাত্রার শুরু থেকেই। কাজের ফাকে ফাকে সে গানের ভিন্নতা নিয়ে গবেষনা করে। শ্রোতার ভালোলাগার জন্য ভিন্ন কিছু করার চেষ্টাই তাকে আজ ভিন্নভাবে সমাজে পরিচয় করিয়ে দিচ্ছে। বিদেশের আলোবাতাসে সে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সংস্কৃতি তার গানের মাধ্যমে। তার অনেকগুলো গানের মিউজিক ভিডিওতে রয়েছে দেশমাতৃকার ভালোবাসা। ‘ও পাগলি’ বর্তমান জেনারেশন সাপোর্ট সং। বর্তমানে শ্রোতার চাহিদার সংগে সংগতি রয়েছে ‘ও পাগলি’ গানটির।
রুবেলের গানের পিছনে যদি খুজতে যাই তাহলে যাত্রা অচিনপুর’ নামের একটি গান দিয়েই নিজের পরিচয় তুলে ধরেছেন শ্রোতাদের মাঝে কণ্ঠশিল্পী রুবেল। এরপর ব্যাপক আলোচিত হয় রক গান ‘নষ্ট আমি’। গানের বিভিন্ন ধারায় নিজের পথ তৈরি করা এই শিল্পী, তাই নিজের মতো করেই আঁকছে তার স্বপ্নগুলো। এবারে একেবারেই আরএনবি ও হিপহপ ঘরানার একটি গান নিয়ে হাজির হলেন তিনি। গানটির শিরোনাম ‘ও পাগলি’। জেনারেশন যেমন করে নিজেকে ভাবতে পছন্দ করে , যেমন করে নিজেকে মেলে ধরতে চেষ্টা করে, যেমন থাকতে সর্বদাই মনোনিবেশ তার মাঝেই এই গানের মজাটা খুজে পাচ্ছে তরুনরা। আর একটি কথা তুলে না ধরলেই নয় গানের শিল্পি হিসেবে তার আত্মপ্রকাশ বেশ জনপ্রিয়তায় রয়েছে কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে এই গানেই তার নতুন আরেকটি পরিচয় বহন করছে শ্রোতাদের কাছে।
তরুন গীতিকার নাহিদ শেখের লেখা এই গানটির সুর, সংগীত ও সাউন্ড ডিজাইন করেছেন রুবেল নিজেই। নিজের প্রথম সাউন্ড ডিজাইন করা এই গানটি এরমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। গানটির নিয়ে রুবেল বলেন, ‘এটা আমার অনেকদিনের পরিকল্পনা। যেহেতু সাউন্ড নিয়েই পড়াশোনা করি। তাই প্রতিনিয়ত আমার শব্দের শহরে নিজেকে ভেঙেচুরে আবার নতুন করে গড়তে চাই। ‘ও পাগলি’ আমার সেরকমই একটি নিরীক্ষা। এরমধ্যে ঈগল মিউজিক সিটি ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ পেয়েছে। বিভিন্ন মহল থেকে গানটির রেসপন্স বেশ ভালো পাচ্ছি। আমার কাজের মৌলিকত্বই আমাকে মূলত আনন্দ দেয়। কারণ আমি আমার কাজগুলোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।
উল্লেখ্য, রুবেল সিঙ্গাপুরে শব্দ প্রকৌশলী হিসেবে পড়াশোনার পাশাপাশি এদেশের একাধিক গুণী সংগীত পরিচালকের গানের মাস্টারিং ও সাউন্ড ডিজাইনের কাজ করছেন। এছাড়া শব্দ প্রকৌশলী হিসেবে নিজ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডিগ্রি অর্জন করেন।
