• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

এপ্রিল 17, 2019

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। ১৭ এপ্রিল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এদিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মোধ্যে বক্তব্যো রাখেন, সালথা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বক্তারা ঐতিহাসিক মুজিবনগর সরকারের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.