• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নব-নির্বাচিত ও বিদায়ী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রাথমিক শিক্ষক সমিতি

এপ্রিল 17, 2019

 

মনির মোল্যা :  ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর ও সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতাকর্মী বৃন্দ। বুধবার দুপুর ১২টায় উপজেলা চেয়ারম্যানের কক্ষে এ শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত শুভেচ্ছা অনুষ্টনে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারন সম্পাদক ফারুকউজ্জাম ফকির মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আখতারুজ্জামান, সহ-সভাপতি এবিএম শামসুল আলম,  সাধারন সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ সঞ্জয়কর প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে শিক্ষক নেতারা বলেন, উপজেলার প্রাথমিক শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে সবার সহযোগিতা করতে হবে। তাহলেই আমরা প্রাথমিক শিক্ষার উন্নয়ন করতে পারবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.