
মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামের আব্দুল বারিক মোল্যার স্ত্রী ও দিনাজপুরে কর্মরত পুলিশ অফিসার মোহাম্মাদ মতিউর রহমান (এসপি) এর মাতা জোহরা বেগম বৃহস্পতিবার রাত ১টার দিকে বার্ধক্যজণিত কারণে ইন্তেকাল করেন। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে সোমবার (১৫ এপ্রিল) বাদ যোহর আটঘর গ্রামে এসপি মোহাম্মাদ মতিউর রহমানের বাড়িতে এক দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া-মাহফিলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ, আলেম ওলামা বৃন্দ, ধর্মপ্রাণ মোমিন মুসলমাল বৃন্দ উপস্থিত ছিলেন।
