
মনির মোল্যা : ফরিদপুরের সালথায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।রবিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা সম্মেলন কক্ষে পান্তা খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা চত্তরে এক বর্ণঢ্য বৈশখী মেলার আয়োজন করা হয়েছে।
