• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বৈশাখ বরণে ধামরাই পৌরসভায় বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল 12, 2019

রাজিউল হাসান পলাশঃ রাজধানী ঢাকার সাথে তাল মিলিয়ে ধামরাইয়ে পালিত হবে বাংলা বর্ষবরণ উৎসব। বাঙ্গালী জাতির ঐতিহ্য লালন করে পেছনের গ্লানি ধুয়ে মুছে বাহারী পোষাক পড়ে আনন্দ হাসির মধ্যদিয়ে বরণ করা হয় বাংলা বছরের প্রথম দিনটি। এ উপলক্ষে ধামরাই পৌরবাসীর উদ্যোগে নেওয়া হয়েছে আকর্ষণীয় কর্মসূচি।

প্রতি বছরের ন্যায় এবছরেও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার ব্যবস্থাপনায় বর্ষবরণ উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছে। ধামরাইয়ের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এ বর্ষবরণ অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিশাল মঞ্চ তৈরীর কাজও সম্পন্নের পথে।

নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ কে গণসংবর্ধনা ও বর্ষবরণ উপলক্ষে জনপ্রিয় কন্ঠ শিল্পী ও জাতীয় সংসদ সদস্য মমতাজ গান গাইবেন হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে। নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করতে থাকছে  আরোও আয়োজন।

সেই পুরুনো দিনের ঐতিহ্য ঘোড়ার গাড়ী সাজিয়ে দেশীয় হস্তশিল্পের তৈরী জিনিস পত্র হাতে নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে নানা রঙ্গের পোষাক পড়ে ধামরাই পৌরবাসীদের নিয়ে  মঙ্গল শুভাযাত্রায় অংশ গ্রহন করবেন পৌর মেয়র। এ মঙ্গল শুভাযাত্রা ধামরাই পৌর শহরের প্রতিটি প্রধান সড়ক প্রদক্ষিন করবে।

শুধু মমতাজ নয় মঞ্চে থাকছে অবন্তি সিথিঁ (সারেগামা জি বাংলা) সহ ক্লোজ আপ ওয়ান এর দেশ বরেণ্য নামী দামী গানের শিল্পি। সবমিলিয়ে মানুষ এক ব্যাক্তিক্রমধর্মী বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করবে। এ অনুষ্ঠান উপলক্ষে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠান চলবে ভোর থেকে বিকেল ৫টা পর্যন্ত।

নানা আয়োজনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। উদ্বোধন করবেন দি একমি ল্যাবঃ লিমিটেডের অতিরিক্ত উপব্যবস্থানা পরিচালক হাসিবুর রহমান কাশেম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.