• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রূপালী পর্দার সোনালী গান ৫ এপ্রিল রো‌মে অনু‌ষ্ঠিত হ‌বে

এপ্রিল 4, 2019

বাংলা চলচ্চিত্রের অ‌বিস্মরনীয় গান নি‌য়ে বিশ্ব সংগীত কেন্দ্র, ইতা‌লি আয়োজন ক‌রে‌ছে বি‌শেষ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ‘রূপালী পর্দার সোনালী গান’।

৫ এপ্রিল শুক্রবার ইতা‌লির রো‌মে তর‌পিনাত্তারার সুন্দরবন রেষ্টু‌রে‌ন্টের হল রু‌মে সন্ধ্যা ৭টায় অনু‌ষ্ঠিত হ‌বে এই আয়োজন‌টি।

বিশ্ব সংগীত কে‌ন্দ্রের প্রধান সমন্বয়ক কা‌জি জাকা‌রিয়া ব‌লেন, আমরা সব সময় চেষ্টা ক‌রি বিষয় ভিত্তক অনুষ্ঠান করার। এবা‌রের আয়োজন‌টি তারই ধারাবা‌হিকতায় ‘রূপালী পর্দার সোনালী গান’ এর দ্বিতীয় পর্ব। যেখা‌নে বি‌শেষ ক‌রে ঢাকার সি‌নেমার গান‌কে প্রাধান্য দেয়া হ‌বে।
কা‌জি জাকা‌রিয়া আরও ব‌লেন, দর্শক শ্রোতা‌দের ভাল লাগা ভালবাসার গান নি‌য়ে সাজা‌নো হ‌য়ে‌ছে, যেখা‌নে তারা ফি‌রে পা‌বে সেই সোনালী দিনের মূহুত্ব।

সকল‌কে আমন্ত্রন জা‌নি‌য়ে ব‌লেন, প্র‌ত্যেক আয়োজনই দর্শক‌দের জন্য, রূপালী পর্দার সোনালী গা‌ন অনুষ্ঠা‌নে আশাক‌রি সক‌লের ভাল লা‌গার গানে শ্রেুাতারা মুগ্ধ হ‌বেন।

রূপালী পর্দার সোনালী গা‌নের অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন, ইতা‌লি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। এছাড়াও উপ‌স্থিত থাক‌বেন রাজ‌নৈ‌তিক, সামা‌জিক;ও আঞ্চ‌লিক সংগঠ‌নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আয়োজন‌টির সহ‌যো‌গিতায় র‌য়ে‌ছে অল ইউরো‌পিয়ান প্রেস ক্লাব ও বাংলা প্রেস ক্লাব, ইতা‌লি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments