• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী জুড়ে প্রতিভার সন্ধানে “দি রাইজিং স্টার” নাপলী পর্ব সম্পন্ন

এপ্রিল 4, 2019

হুমায়ুন কবিরঃ ইতালী জুড়ে প্রতিভার সন্ধানে মিউজিক্যাল ট্যালেন্ট শো “দি রাইজিং স্টার” বাঙালী কমিউনিটির মধ্যে ইতালির প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের জন্যে কাজ করে যাচ্ছে। “দি রাইজিং স্টার” এর মাধ্যমে বিকশিত হবে সুপ্ত প্রতিভা যা শুধু তাদের স্বপ্নে ছিলো অতিতে তা এবার বাস্তবে রূপ দেয়ার লক্ষ্যে “দি রাইজিং স্টার” টিম ইতালীর শহরে শহরে ঘুড়ে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় বন্দরনগরী নাপলীর বাছাই পর্ব গতকাল বুধবার সিজিএল এর হলরুমে সফল ও জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। দি রাইজিং স্টারের নাপলী বাছাই পর্বে ৪জন ইয়েস কার্ড পেয়েছেন।

ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগিরা হলেন মিয়া হাসান, আব্দুল হান্নান আবু, আব্দুল কালাম এবং সোহাগ। বাছাই পর্বে ইয়েস কার্ডপ্রাপ্তরা পরবর্তিতে সিলেকশন রাইন্ডে অংশগ্রহন করবে। বাংলা প্রেসক্লাব ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি লাবণ্য চৌধুরীর সঞ্চালনায় নাপলীর বাছাই পর্বে ‘দি রাইজিং স্টার’র আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান সবুজ, হাসান মাহমুদ, সুস্মিতা সুলতানাসহ আরো অনেকে ।

অনুষ্ঠানটির আয়োজকেরা বলেন ইতালির বাঙালী কমিউনিটির মধ্যে ইতালির প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের জন্যে একটি প্লাটফর্ম তৈরী করে দেয়া এবং দেশীয় সংস্কৃতিকে ইতালি সহ সারা বিশ্বে উপস্থাপন করাই এই ট্যালেন্ট শো‘র মূল উদ্দেশ্য।

তারা আরো বলেন যে অনুষ্ঠানটি ইতিমধ্যে ইতালির বাঙালি কমিউনিটির মধ্যে ব্যাপক সারা ফেলেছে এবং ইতালির বিভিন্ন শহর থেকে বিপুল পরিমান সংগীত প্রেমীরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। আয়োজনের সহযোগী মিডিয়ায় রয়েছে বাংলা টিভি, এটিএন বাংলা, এনটিভি, যমুনা টিভি, এস.এ টিভি, কালেরকণ্ঠ, সময় নিউজ, ঢাকা টাইমস। এছাড়াও প্রবাসে সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব, বাংলা প্রেসক্লাব ইতালি ও সঞ্চারী সঙ্গীতায়ন ও ঢাকা প্রিন্টার্স রয়েছে আয়োজনকের পিছনে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.