চরভদ্রাসন প্রতিনিধি: “সবাই মিলে ভাবো,নতুন কিছু করো,নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো”এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৬মার্চ বুধবার বেলা ১১ টার দিকে পরিষদ চত্বরে প্রায় এক ঘন্টা সময় ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা’র নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস ছালাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী,নারী সংগঠনের সদস্য,বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
