মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের শেষ দিকে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের মনোননীত প্রার্থী ও বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহীদ মিয়ার সহধর্মীনি দেলোয়ারা বেগম। তিনি প্রতিনিয়ত নৌকা মার্কায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ইউনিয়নের ২২টি গ্রামের ভোটারদের দ্বারে দ্বারে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দেলোয়ারা বেগমের পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া ও জেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন মিয়া। এছাড়াও তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সহসভাপতি জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যেগে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক, পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তালমা ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী তারিখের ইউপি উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী দেলোয়ারা বেগম রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে আশা করছি।
