• সোম. জুন 1st, 2026

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় খোলাচোখ পত্রিকার অনলাইন ভার্সনের যাত্রা শুরু!

ফেব্রু. 21, 2019

মনির মোল্যা :   যাত্রা শুরু করলো ফরিদপুরের নগরকান্দা থেকে প্রকাশিত সাপ্তাহিক খোলাচোখ পত্রিকার অনলাইন ভার্সন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের স্বরণে উদ্বোধন করা হলো www.kholachokh24.com

সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষের কথা, দুর্ণীতি, অনিয়মসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে এবং স্বাধীনতার স্বপক্ষের ইতিহাস নিয়ে নগরকান্দা থেকে একমাত্র প্রকাশিত সাপ্তাহিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ এর সম্পাদনায় দেশের একঝাক তরুণ উদ্যোমী সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করলো খোলাচোখ অনলাইন ভার্সন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসব মুখোর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনলাইন ভার্সনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ।

খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সরকারী এম এন একাডেমী মডেল স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস, সাধারন সম্পাদক নজরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শামসূল হুদা হুদু, নগরকান্দা প্রেসক্লাবের সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগান্তর নগরকান্দা প্রতিনিধি মিজান বাবু, আনন্দ টিভি নগরকান্দা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, দৈনিক খোলা কাগজ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি ফয়সাল হোসেন, ঢাকা টাইমস বিডি টুয়েনটি ফোর ডটকমের সম্পাদক নিজাম নকিব, খোলাচোখ পত্রিকার সহকারী সম্পাদক আব্বাছ মাহমুদ প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।