• শুক্র. অক্টো. ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় উপজেলা চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র দাখিল!:

ফেব্রু. 18, 2019

মনির মোল্যা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার মনোনয়নপত্র দাখিল। সোমবার দুপুর ১২টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেনের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, আওয়ামীলীগ নেতা রহমান মিয়া, হাজী আবুল কালাম মোল্যা, সাবেক ছাত্রলীগ নেতা ছানোয়ার হোসেন মিয়া প্রমুখ।

উল্লেখ্য, মার্চের ১৮ তারিখে ২য় দফায় সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.