মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংপ্রতাব জিপিএস সড়কে কুমার নদীর উপর নির্মিত ব্রীজটির উভয় পাশের সংযোগ সড়কের বেহাল অবস্থা। সাধারন মানুষ হেটেও চলাচল করতে পারছে না, আর কোন ধরনের গাড়ি তো চলেই না। এই সংযোগ সড়কের দূর্দশার কারনে খোয়ার ও সিংহপ্রতাব এই দুটি গ্রামের প্রায় ৫ হাজার জনগণ চরম দূর্ভোগের শিকার। কৃষকদের উৎপাদিত কৃষি পন্য পরিবহনেও চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজটির উভয় পাশে রাস্তা থেকে উচ্চতা অনেক যার ফলে উভয় পাশের ইট সরে গিয়ে বিপদজনক অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, রাস্তার উভয় পাশে পর্যাপ্ত মাটি ভরাট না করায় ব্রীজটি তৈরির কিছু দিন যেতে না যেতেই ভেঙ্গে পড়ে রাস্তার দুই পাশ। উল্লেখ্য গত ২০১১ সালে ৫২লক্ষ্য ৩৪ হাজার ৩৪১ টাকা ব্যায়ে ১৪০০ মিটার দৈর্ঘ্য ও ২৭ মিটার প্রস্থ বিশিষ্ট ব্রীজটি নির্মান করে সালথা উপজেলা এলজিইডি বিভাগ।
ব্রীজটি উভয় পাশ সংস্কারের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকা বাসি।
এব্যাপারে ইউপি সদস্য শাহজাহান মোল্যা বলেন, এই ব্রীজটির উভয় পাশের মাটি সরে যাওয়াতে মানুষের চলাচলের অনুপোযগী হয়ে পড়েছে। সংশিষ্ট কতৃপক্ষকে বার বার অবহিত করেছি কিন্তু এখনও পর্যন্ত কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়নি।
