• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আ’লীগ নেতা আব্দুল হাই আজাদের মৃত্যুতে সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর শোক

ফেব্রু. 14, 2019

মনির মোল্যা :  ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আজাদ ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে—রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত ব্রেন টিউমার রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে ইউনিয়নের রামকান্তপুর গ্রামের নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.