• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মায়ের জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন- জামাল হোসেন মিয়া!

ফেব্রু. 8, 2019

মনির মোল্যা : মায়ের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা এ্যাড. জামাল হোসেন মিয়া। ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের উপ-নির্বাচন সামনে রেখে শুক্রবার বিকালে ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগ কালে তার মা দেলোয়ারা বেগমের জন্য নৌকায় ভোট চান তিনি।

গনসংযোগ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন মিয়া। তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সহ-সভাপতি জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়া, সদস্য রবিউল বাসার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন প্রমূখ।

গনসংযোগ কালে আওয়ামী লীগের কেন্দ্রিয় তথ্য গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রিড়া চক্রের পরিচালক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া বলেছেন, আমি আজিবন আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমার পরিবারকে যে ভালবাসা দিয়েছেন সেটা কখনো ভুলার নয়। তাই তালমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেলোয়ারা বেগমকে চেয়ারম্যান নির্বাচিত করতে নৌকা প্রতীকে ভোট দিন। তালমা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু শহিদ মিয়া। তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন।

তার অকাল মৃত্যু হওয়ায় তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য হয়েছে। ২৮ ফেব্রুয়ারি তারিখে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমার মা দেলোয়ারা বেগম চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমার মা দেলোয়ারা বেগমকে নির্বাচিত করবেন, আমি সবার প্রতি এই আহবান জানাই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments