• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শিক্ষার্থীদের মাঝে এলজিএসপির টিফিনবক্স ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ফেব্রু. 8, 2019

মনির মোল্যা : লোকাল গর্ভনেন্স সাপোর্ট প্রোজেক্ট (এলজিএসপি-৩) এর ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থায়নে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, বল্লভদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সভাপতি বাবু তাপস কুমার হোড়, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম মহিউদ্দীন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গোপাল চন্দ্র দাস, স্থানীয় গন্যমান্য, ইউপি সদস্যবৃন্দ, অবিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এলজিএসপির বরাদ্দকৃত ১লাখ ২৫ হাজার টাকা ব্যায়ে ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীদের মাঝে এই টিফিনবক্স ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.