• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়ামে কাউ‌ন্সিলর নির্বাচিত হ‌লেন দুই বাংলাদেশী

অক্টো. 15, 2018

স্থানীয় সরকার / সিটি কর্পোরেশন নির্বাচনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এর ইক্সেলস কমিউনে ও বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দর নগরী এন্টারপেনের বুর্গারহাউটে আলাদা আলাদা রাজনৈতিক দল তথা MR  পার্টি থেকে মোতাহের হোসেন চৌধুরী (ব্রাসেল‌সে) দ্বিতীয়বারে মত এবং মিসেস শায়লা শারমিন প্রথম বাঙ্গালী নারী  হিসাবে প্রথম বারের মত বেলজিয়ামের  এন্টারপেনের PVDA পার্টি থেকে কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

গতকাল ১৪ অ‌ক্টোবর বেলজিয়ামে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই নির্বাচন।

তাদের এই সাফল্য বেলজিয়ামের বাঙ্গালী সমাজে আনন্দের বন্যা বই‌ছে।

নির্বা‌চিত দুজনেই বাংলাদেশী সহ সকল ভোটারদের প্রতি বিশেষভাবে  কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি তাদের আগামী দিনের নতুন পথ চলায় সকলের সহযোগিতা ও দোয়া  চেয়েছেন।

বেলজিয়াম তথা ইউরোপ প্রবাসী বাংলাদেশীরা তাদের সাফল্যে গ‌র্বিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.