• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়ামে কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশী শায়লা শারমীন

অক্টো. 15, 2018

বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেন PVDA পার্টি থেকে শায়লা শারমীন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন

যোগ্যতা আর মেধার পরিচয় দিয়েই নির্বাচিত হলেন বাংলাদেশি শায়লা শারমীন।

শায়লা শারমীন বাংলাদেশী সহ তিনি সকল ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এন্টোয়রপেনের বাংলাদেশী ব্যবসায়ী জাকির হোসেন জানান, বাংলাদেশের বরিশাল শহরের অধিবাসী শায়লা শারমীন স্বামী জাহিদুল ইসলাম ও একমাত্র পুত্র সায়মনকে নিয়ে বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনে বসবাস করছেন । ১৫ বছর পূর্বে ব্যবসায়ী স্বামী বরিশালের জাহিদুল ইসলামের সূত্রেই বেলজিয়ামে আসেন শায়লা শারমীন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সাথে কাজ করে আসছেন । শায়লা শারমীন স্থানীয় বেলজিয়াম নাগরিকসহ সব দেশের নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় । তার এই বিজয় বেলজিয়ামে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল এবং সুনাম বৃদ্ধি হয়েছে ।
বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেন PVDA পার্টি থেকে শায়লা শারমীন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।

যোগ্যতা আর মেধার পরিচয় দিয়েই নির্বাচিত হলেন বাংলাদেশি শায়লা শারমীন।

শায়লা শারমীন বাংলাদেশী সহ তিনি সকল ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এন্টোয়রপেনের বাংলাদেশী ব্যবসায়ী জাকির হোসেন জানান, বাংলাদেশের বরিশাল শহরের অধিবাসী শায়লা শারমীন স্বামী জাহিদুল ইসলাম ও একমাত্র পুত্র সায়মনকে নিয়ে বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনে বসবাস করছেন । ১৫ বছর পূর্বে ব্যবসায়ী স্বামী বরিশালের জাহিদুল ইসলামের সূত্রেই বেলজিয়ামে আসেন শায়লা শারমীন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সাথে কাজ করে আসছেন । শায়লা শারমীন স্থানীয় বেলজিয়াম নাগরিকসহ সব দেশের নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় । তার এই বিজয় বেলজিয়ামে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল এবং সুনাম বৃদ্ধি হয়েছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.