• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে বাংলা স্কুল প্রতিষ্ঠার ঘোষনা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

জুলাই 30, 2018

এমডি রিয়াজ হোসেন, ইতালিঃ বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি রোমে বাংলা স্কুল প্রতিষ্ঠার ঘোষনা দিয়েছে। এ ছাড়াও প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে তিনি কথা বলেবেন বলে আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ বিমান পুনরায় চালু, বিমানবন্দরে হয়রানি বন্দ করনে পদক্ষেপ গ্রহন, পাসপোর্ট সমস্যা সমাধানে পদক্ষেপ, মৃত্যু লাশ প্রেরনে রাষ্ট্রীয় সহযোগিতা প্রদান, প্রবাসীদের জন্য আবাসন সহায়তা,সল্প সুদে ঋন, বিনিয়োগ সুবিধা, অবসর ভাতা প্রদানে পদক্ষেপ নেওয়ার কথা ব্যক্ত করেন।প্রবাসীদের বাংলার সোনার ছেলে (গোল্ডেন সন) উপাধী দিয়ে বলেন ইতালি প্রবাসীদের দাবী গুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরব। ইতালি আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় মন্ত্রী তার বক্তব্য তিনি আরো বলেন বৈধ পথে রেমিটেন্স পাঠান দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে।

ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক আফতাব বেপারীর পরিচালনায় প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ছাড়াও তার স্ত্রী সানোয়ারা বেগম,
বিশেষ অতিথি ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদুত আবদুস সোবহান সিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি এ কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহমেদ ঢালী, হাবীব চৌধুরী, আব্দুর রফ ফকির, যুগ্ন সাধারন সম্পাদক সোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জামান মুক্তার, মাহবুব আলম প্রদান,যুব লীগের ভারপ্রপ্ত সভাপতি উজ্জল মৃধা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম, মহিলা লীগ সাধারন সম্পাদক নয়না আহমেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.