• রবি. জুলাই ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে সানপাওলো সামাজিক সংগঠনের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জুলাই 2, 2018

ইতালি প্রতিনিধিঃ ইতালী প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে গঠিত সানপাওলো সামাজিক সংগঠনের অভিষেক ও ঈদ পুর্নমিলনী অুনষ্ঠিত হয়েছে গত ২৪ জুন রবিবার। ইতালী‘র রাজধানী রোমের বাংলাদেশীদের অতিপরিচিত ও জনবহুল এলাকা সানপাওলোর ডন জাকোমো আলবেরোনে পার্কে এ অনুষ্ঠানে তিনপর্বের এ অনুষ্টানের প্রথমপর্বে সংগঠনের সভাপতি কাজী মোস্তাক আহাম্মেদ ও সাধারন সম্পাদক ইমাম হাসান লিখনসহ অন্যান্য নেতৃবন্দের আপ্যায়নে প্রীতিভোজে অংশগ্রহন করেন আমন্ত্রিত অতিথিরা, দ্বিতীয় পর্বে সংগঠন পরিচিতি ও তৃতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক দুই সভাপতি জি এম কিবরিয়া ও নূরে আলম সিদ্দিকী বাচ্চু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রোমের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা।
পরিচিতি পর্বে অভিষিক্ত নেতৃবৃন্দদের পরিচয় করিয়ে দেন সভাপতি কাজী মোস্তাক আহাম্মেদ ও সাধারন সম্পাদক ইমাম হাসান লিখন, মহিলা বিষয়ক সম্পাদক ঝর্না আক্তার পান্না, কোষাধক্ষ এরশাদ মিয়া ফরিদ, সহ কোষাধক্ষ মতিউর রহমান, প্রচার সম্পাদক আব্দুস সালাম শাহিন, সহ প্রচার সম্পাদক মোঃ শিখন, সাংস্কৃতিক সম্পাদক মিয়া শাহিন, সহ সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক তুহিন মিয়া, সহ ক্রীড়া সম্পাদক মোঃ জুনায়েদ আব্দুর, সমাজ কল্যাণ সম্পাদক জনি খান, সহ সমাজ কল্যাণ সম্পাদক আকব আলি, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিক, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জামাল, দপ্তর সম্পাদক রকিব হাসান জিলানী, সহ দপ্তর সম্পাদক আমজাদ সরকার, ইমিগ্রেশন সম্পাদক আশিকুর রহমান, ইমিগ্রেশন সম্পাদক রোমান খন্দকার, কার্যকরী সদস্য জাকির আহমেদ ভুঁইয়া, সাইফুল আলম স্বপন, মোঃ সোহাগ।

উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা হাজী জালাল উদ্দিন আহমেদ মন্টু, উপদেষ্টা কাজী মনসুর আহমেদ শিপু, সিদ্দিক সরকার, হাওলাদার মানিক, সাহবুদ্দিন আহমেদ।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন,সায়েরা হোসেন রানী, সারোয়ার হোসেন রনি, মকবুল হোসেন ও আমিনুল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.