• সোম. জুন 1st, 2026

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে এসএসসি তে সেরাদের সেরা উসমি

মে 8, 2018

এ এস কাজল চরভদ্রাসন থেকে: ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে সেরাদের সেরা হয়েছে উসমি। উপজেলার ৮০০ পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে সে প্রথম হয়েছে।

কেন্দ্র সচিব রোকনউদ্দীন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার জানান এ বছর এসএসসি পরীক্ষায় উপজেলার ১৪ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৮০০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ৬৫১ জন কৃতকার্য হয়েছে। জিপিএ ফাইভ পেয়েছে মোট ১৪ জন।এর মধ্যে উসমি ১১৫৬ নম্বর পেয়ে উপজেলায় প্রথম হয়েছে।

আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উসমি তিন বোন এক ভাইয়ের মধ্যে তৃতীয়। তার বাবা মোজাহার মোল্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন। মাতা নাজমা বেগম একজন গৃহিনী। উসমি বুয়েটে পড়ে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।
মেয়ের ফলাফলে খুশিতে আত্বহারা পিতা মোজাহার স্বজল চোখে বলেন পঞ্চম শ্রেনীতে থানায় দ্বিতীয়, অষ্টম শ্রেনীতে জিপিএ ফাইভ পেয়েছিল, আমার বিশ্বাস ছিল উসমি এসএসসি তে ভাল করবে ও আমার আশা পূরন করেছে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার উসমির ফলাফলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ও তার সাফল্য কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।