• শনি. নভে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আবুল ফজল মুরাদ

নভে. 27, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল ফজল মুরাদ।

রোকনদের সরাসরি ভোটে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য তিনি পুনরায় আমীর নির্বাচিত হন।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) রোকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাঁর এ নির্বাচন সম্পন্ন হয়।

পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হওয়ার পর মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, ‘দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা যেন যথাযথভাবে পালন করতে পারি। আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মাধ্যমে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। সর্বোপরি, সালথা উপজেলাবাসীর সবার সহযোগিতা কামনা করছি।’

২৭ নভেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.