• বুধ. অক্টো. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়

অক্টো. 28, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটি। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সালথা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব এনায়েত হোসেন।

সভায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতারা। তাঁরা মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ ছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন, মাহফুজ খান, হাবিবুর রহমান হাবিব, ফরিদুর রহমান (মেম্বার) ও যুবদল নেতা মো. জসিম মোল্লাসহ নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

২৮ অক্টোবর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.