• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আটঘর ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: নাছির মাতুব্বার

সেপ্টে. 29, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নাছির মাতুব্বার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নাছির মাতুব্বার বলেন, “আটঘরের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, শান্তি চায়। আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকেছি। সুখে-দুঃখে মানুষের সঙ্গে ছিলাম, আগামীতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন আমার সঙ্গে আছে। তাই আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী।”

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ মানুষের হয়রানি বন্ধ, ন্যায়সংগত সেবা নিশ্চিত এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নাছির মাতুব্বার আরও বলেন, “আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না, কাজের রাজনীতি করতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে কাজের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। আটঘর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আটঘর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

২৯ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.