• বৃহস্পতি. সেপ্টে. ১৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ডোবার পানিতে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু

সেপ্টে. 16, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ডোবার পানিতে পড়ে মো. আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান ওই গ্রামের রবি ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে আমিনুর সরদারের ডোবার কাছে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আব্দুর রহমান। একপর্যায়ে সবার অগোচরে সে ডোবার পানিতে পড়ে যায়। এ সময় ইসমাইল হোসেন (৪) নামে আরেক শিশু তাকে পানিতে ডুবে যেতে দেখে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ডোবা থেকে আব্দুর রহমানকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৬ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.