• সোম. আগস্ট ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ওয়াসিফা গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে 

আগস্ট 10, 2026

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এ স্বনামধন্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা থেকে কৃতিত্বের সঙ্গে গোল্ডেন A+ (জিপিএ-৫) অর্জন করেছে নগরকান্দা উপজেলার গাং জগদিয়ার কৃতি শিক্ষার্থী ওয়াসিফা হাবিব। 

তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে। তারা ওয়াসিফার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।

ওয়াসিফার এই কৃতিত্বের জন্য তার বাবা দক্ষিণ খান থানার ওসি মোঃ হাবিবুর রহমান, মা গৃহিণী,তানি আক্তার, বড় চাচা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান,অস্ট্রেলিয়ায় কর্মরত, বিইউপির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোঃ আরিফুর রহমান,দাদা মোঃ রোকনউদ্দিন মোল্লাসহ পরিবারের সদস্যরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। 

কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে অর্জিত এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ এলাকার মুখ উজ্জ্বল করবে—এমন প্রত্যাশা সবার।

ওয়াসিফা ভবিষ্যতে আরো ভালো ফলাফল করে ডাক্তার হওয়ার এবং এলাকার দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে একদিন চিকিৎসা দেওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন। 

১০ জুলাই ২০২৬ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.