• বৃহস্পতি. আগস্ট ৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আওয়ামী লীগ নেতা পাঞ্জু মোল্যা গ্রেপ্তার

আগস্ট 6, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান ওরফে পাঞ্জু মোল্যা (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া মাহাবুবুর রহমান ওরফে পাঞ্জু মোল্যা মধ্য ফুলবাড়িয়া গ্রামের মজিবুর রহমান মোল্যার ছেলে এবং বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পাঞ্জু মোল্যাকে গ্রেপ্তার করে। পরে বিস্ফোরক আইনের মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।

৬ আগষ্ট ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.