• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কলেজ পার্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ওবায়দুর রহমান

মার্চ 25, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।

এসময় কলেজ পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে জাতীয় শিক্ষা সপ্তাহের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী প্রমুখ।

পুরস্কার পেয়ে নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, এর আগে আমি সালথায় কলেজ পর্যায়ে ৯বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছি ও জেলা পর্যায়ে একবার শ্রেষ্ঠ হয়েছি। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ভারত থেকে চারবার সন্মাননা স্মারক পেয়েছি। বাকি জীবন শিক্ষার জন্য কাজ করে যেতে চাই। আমার প্রিয় প্রতিষ্ঠান নবকাম কলেজ সরকারী করণের জন্য আমি আপ্রান চেষ্টা করে যাচ্ছি।

২৫ মার্চ ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.