• মঙ্গল. জুলাই ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে দেশে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে: শামা ওবায়েদ

মার্চ 17, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সময় উন্নয়ন করার। সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন প্রকার বিভেদ সৃষ্টি করা যাবে না, কাইজ্জা-মারামারী করার সময় এখন নাই।

মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বৈশিক সমস্যার একটাই সমাধান হচ্ছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যে যুদ্ধ বিরাজ করছে তাতে কোন দেশের কোন মানুষের ক্ষতি ছাড়া উপকার হওয়ার না।

বর্ষিয়ান রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি সাহিন মাতুব্বার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতব্বর, বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ নুরু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা নুরু মাতুব্বর, ইব্রাহিম মোল্যা, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ প্রমূখ।

১৭ মার্চ ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.